টাওয়ার হ্যামলেটসে পুলিশের অভিযান: £৬ হাজারের নকল পণ্য, চোরাই ল্যাপটপ ও মাদক উদ্ধার

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অপরাধ দমনে যৌথ অভিযান চালিয়ে নকল পণ্য, চোরাই ল্যাপটপ, মাদক ও একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ও কাউন্সিলের কর্মকর্তারা। সেপ্টেম্বর মাসে পরিচালিত এ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের স্থানীয় নেবারহুড পুলিশিং টিম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ছয় হাজার পাউন্ডের বেশি মূল্যের নকল পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল মোবাইল ফোনের কেস ও বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী, শিশুদের ব্যাগ, চাবির রিং, অনিরাপদ আন্তর্জাতিক ভ্রমণ অ্যাডাপ্টার এবং অবৈধ তামাকজাত পণ্য।

অভিযান চলাকালে একটি স্কুল থেকে চুরি হওয়া পাঁচটি ল্যাপটপও উদ্ধার করা হয়। এ ছাড়া ২৯টি দোকান পরিদর্শন করে ২৯১টি মোবাইল ফোনের IMEI নম্বর পরীক্ষা করা হয়। এ সময় একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার এবং তদন্তের জন্য আরও তিনটি ফোন জব্দ করা হয়।

পুলিশের অভিযানে ৬০ প্যাকেট ক্লাস এ মাদক উদ্ধার করা হয়েছে। মাদক সরবরাহের অভিযোগে একজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পাশাপাশি মাদক-সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং একটি দোকানের মালিককে ঘিরে তদন্ত শুরু হয়েছে।

অবৈধ ই-বাইক ব্যবহার বন্ধেও পৃথক অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি ই-বাইক ও একটি স্কুটার জব্দ করা হয়। পাঁচজন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। আগের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আরও আটজনকে শনাক্ত করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জননিরাপত্তা ও সমন্বিত আইন প্রয়োগবিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর কবির আহমেদ পুলিশ ও কাউন্সিলের কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন। তাঁর মতে, এ ধরনের সমন্বিত উদ্যোগ অপরাধীদের আইনের আওতায় আনতে এবং স্থানীয় মানুষের নিরাপত্তা জোরদার করতে সহায়তা করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ পণ্য বিক্রি বন্ধ এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় পুলিশ ও কাউন্সিলের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা-অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা-অভিযোগে...

সরকারি বাসা থেকে সাবলেট ও ভাড়াটে সরাতে এবার অভিযান

৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা ছাড়ার নির্দেশ দেওয়ার পরও...

Government ‘Looking Seriously’ at Banning Under-16s from Vinted and eBay

Vinted and eBay could be added to the UK’s...

King Leads Solemn Remembrance Sunday Service at Cenotaph

King Charles III has led the Royal Family, political...

Related Articles

spot_imgspot_img