ইরানের ইউরেনিয়াম বিদেশে যাবে না, কঠোর বার্তা নতুন সুপ্রিম লিডারের

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশটির ভেতরেই রাখতে নির্দেশ দিয়েছেন নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সকে ইরানের দুটি সূত্র জানিয়েছে, সুপ্রিম লিডার স্পষ্ট নির্দেশ দিয়েছেন— ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান আরও কঠোর করেছে তেহরান।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছিলেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এবং তা অন্যত্র স্থানান্তর করা হবে। তবে ইরানের নতুন অবস্থান আলোচনায় নতুন জটিলতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মহলের ধারণা, ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম মজুত রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে।

ইরানি কর্মকর্তাদের দাবি, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার ঝুঁকিতে আরও পড়তে পারে। তাই এ বিষয়ে আপসহীন অবস্থান নিয়েছে তেহরান।

সপ্তাহের সেরা আলোচিত খবর

ওমানকে কেন ‘উড়িয়ে’ দিতে চান ট্রাম্প, খোদ ওয়াশিংটনেও বিস্ময়

মধ্যপ্রাচ্যের অন্যতম পুরোনো ও ঘনিষ্ঠ মিত্র দেশ ওমানকে বোমা...

Trump says US “not satisfied” with Iran deal as tensions continue

US President Donald Trump has said he is “not...

Electrical Fault Sparks Massive Golders Green Supermarket Blaze

A major fire broke out at a supermarket beneath...

Related Articles

spot_imgspot_img