কোভিড মহামারিতে অকেজো পিপিই কিনে £১০ বিলিয়ন অপচয়, এনএইচএস কর্মীরা ছিলেন ঝুঁকিতে: তদন্ত প্রতিবেদন

যুক্তরাজ্যের কোভিড-১৯ তদন্তে উঠে এসেছে, মহামারির সময় পর্যাপ্ত ও মানসম্মত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) না থাকায় এনএইচএসের চিকিৎসক, নার্স ও রোগীদের জীবন গুরুতর ঝুঁকিতে পড়েছিল। একই সঙ্গে তড়িঘড়ি করে পিপিই কেনার কারণে প্রায় ১০ বিলিয়ন পাউন্ড (৯.৯ বিলিয়ন) সরকারি অর্থ অপচয় হয়েছে।

তদন্ত কমিশনের চেয়ারম্যান ব্যারোনেস হ্যালেট জানান, যুক্তরাজ্য ও বিকেন্দ্রীকৃত সরকারগুলো মোট ১৪.৯ বিলিয়ন পাউন্ডের পিপিই কিনলেও এর প্রায় দুই-তৃতীয়াংশই পরে ব্যবহার হয়নি, মেয়াদোত্তীর্ণ হয়েছে বা অকার্যকর হয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি শুরু হওয়ার সময় দেশের পিপিই মজুত ছিল অত্যন্ত দুর্বল অবস্থায়। ইংল্যান্ডে সংরক্ষিত মাস্কের মাত্র এক-তৃতীয়াংশ ব্যবহারযোগ্য ছিল, আর স্কটল্যান্ডে হাসপাতালের জন্য প্রয়োজনীয় উচ্চমানের রেসপিরেটরি মাস্কই ছিল না।

এছাড়া কেয়ার হোম, জিপি সার্জারি ও ফার্মেসিগুলোকে নিজেদের পিপিই নিজেরাই সংগ্রহ করতে হয়েছিল, যা তদন্তে পরিকল্পনার বড় ধরনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

তদন্তে আরও বলা হয়, রাজনৈতিক যোগাযোগ থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য চালু করা ‘ভিআইপি লেন’ নীতি ছিল ভুল সিদ্ধান্ত, যা সরকারি ক্রয় প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করেছে। তবে পিপিই চুক্তি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রী বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি বা স্বজনপ্রীতির প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদনে ভবিষ্যতের জন্য জরুরি স্বাস্থ্যসামগ্রী কেনা ও বিতরণ ব্যবস্থার মৌলিক সংস্কার, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় পিপিই মজুত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে।

সরকার জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতে মহামারির মতো সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: BBC

সপ্তাহের সেরা আলোচিত খবর

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম নিয়ে জোর আলোচনা, আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে...

NHS Will ‘Collapse’ Without Social Care Reform, Warns PM Andy Burnham

UK Prime Minister Andy Burnham has warned that the...

Burnham Signals ‘Big Decisions’ on Fairer Council Tax Reform

UK Prime Minister Andy Burnham has said his government...

Burnham Says He Will Oppose Trump if UK Interests Require It

UK Prime Minister Andy Burnham has said he is...

বার্নহামের ‘নম্বর ১০ নর্থ’ উদ্যোগের খরচ নিয়ে সমালোচনা, লন্ডনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির জবাব প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম উত্তর ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন...

Related Articles

spot_imgspot_img