সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ জন

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

মঙ্গলবার মহানগর পুলিশের মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মোট ৫৮ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার ১১ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ জন এবং সন্দেহভাজন হিসেবে ৪ জন রয়েছেন। এছাড়া মেট্রোপলিটন অধ্যাদেশে ২৫ জন, ছিনতাইয়ের অভিযোগে ৫ জন ও জুয়া আইনে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জেলা...

‘মাইরা ফেলার মতো কাজ তো করি নাই’: গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় আসিফ আকবর

রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায়...

UK Government Plans £7m Study into Potential Northern Olympics Bid

The UK government is set to allocate £7 million...

UK Prime Minister Andy Burnham Advises Households to Stock Up on Tinned Food and Bottled Water

UK Prime Minister Andy Burnham has urged households to...

Related Articles

spot_imgspot_img