সিলেটে আরও দুই শিশুর মৃত্যু, বাড়ছে হাম পরিস্থিতির উদ্বেগ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিশু ইউনিট ও ৫ শয্যার আইসিইউ চালু করা হয়েছে।

মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সাত মাস বয়সী ইকরা জান্নাত। সে নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা। অন্যজন ১০ মাস বয়সী মারওয়ান হোসেন, যার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার লামা ডিস্কোবারি গ্রামে। তারা দুজনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, এ বছর ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগের ১৪৭ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৭৩ জন। এছাড়া সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছে। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে রুবেলাও শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৫৪ শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩০ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ জন রয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল ও কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নতুন রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২৮৯ শিশু।

রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিশু ইউনিট চালু করা হয়েছে। পাশাপাশি গুরুতর রোগীদের জন্য ৫ শয্যার নতুন আইসিইউ সেন্টারও চালু করা হয়েছে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা-অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা-অভিযোগে...

সরকারি বাসা থেকে সাবলেট ও ভাড়াটে সরাতে এবার অভিযান

৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা ছাড়ার নির্দেশ দেওয়ার পরও...

Government ‘Looking Seriously’ at Banning Under-16s from Vinted and eBay

Vinted and eBay could be added to the UK’s...

King Leads Solemn Remembrance Sunday Service at Cenotaph

King Charles III has led the Royal Family, political...

Related Articles

spot_imgspot_img