নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা করেন তারা।

আলোচনায় সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও উঠে আসে।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌপরিবহন ও সামুদ্রিক অবকাঠামো খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতামন্ত্রী সিওয়ার্ড সিওয়ার্ডসমারের আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কেও প্রতিমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত।

রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

এ সময় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহের বিষয়টি উঠে আসে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার বলেছিলেন, ‘আমি কাল থাকব কি না, জানি না’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র...

দিল্লিতে ধরনা থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে...

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ, অবরুদ্ধ শত শত স্কুল

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ আরও তীব্র হয়েছে। দীর্ঘ কর্মঘণ্টা, শিক্ষক...

আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় সপ্তম গ্রেপ্তার, আটক ২২ বছরের ব্রিটিশ নাগরিক

ব্রিটেনের গ্লস্টারশায়ারে আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে ঘটে যাওয়া সন্দেহজনক...

Related Articles

spot_imgspot_img