পিরোজপুরে আরআইসি’র প্রবীণদের আয় সুরক্ষা প্রকল্পের সমাপনী সভা

পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (আরআইসি)-এর বাস্তবায়নাধীন ‘আইএসআইজিওপি’ প্রকল্পের সমাপনী সভা (প্রজেক্ট এক্সিট মিটিং) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর সদরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড), হেল্পএজ জার্মানি (এইচএডি) ও অ্যাকশন ডয়েচল্যান্ড হিলফটের আর্থিক সহায়তায় ‘ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু স্ট্রেনথেনড ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ (আইএসআইজিওপি)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করে আরআইসি।

প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফারুক রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, শহর সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন শুকুর।

আরো বক্তব্য রাখেন- সুজনের জেলা সম্পাদক শাহআলম শেখ, জেলা মহিলা পরিষদের সভাপতি খালেদা আক্তার হেনা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো জাহিদুল ইসলাম, ইউপি প্যানেল চেযারম্যান মো আসাদুজ্জামান সুমন, মেম্বর নারগিস জাহান চয়ন ও আন্ত: প্রজন্ম ক্লাব নেতৃবৃন্দ।

সভায় প্রকল্পের বিগত দিনের কার্যক্রম, অর্জন এবং প্রবীণদের আর্থ-সামাজিক নিরাপত্তায় আন্তঃপ্রজন্ম গ্রুপের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার প্রবীণ জনগোষ্ঠী আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে মর্যাদার সাথে বসবাসের সুযোগ পেয়েছেন। এই এক্সিটের পরে আন্ত:প্রজন্ম ক্লাব নেতৃ্বৃন্দ সরকারী বিভিন্ন দপ্তর ও বেসরকারী সংস্থা পাশাপাশি সাংবাদিকসহ সামাজিক অন্যান্য অর্গানের সাথে স্বাধীন ভাবে যোগাযোগ ও নেটওয়ার্কিং এর মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে লক্ষ্যকে এগিযে নিবেন বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরআইসি’র প্রকল্প কর্মকর্তা, উপকারভোগী প্রবীণ নারী-পুরুষ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

মো. নূর উদ্দীন, পিরোজপুর, চ্যানেল এস

সপ্তাহের সেরা আলোচিত খবর

দুই বিশ্বযুদ্ধেও টিকে ছিল, বিক্ষোভকারীদের আগুনে ধ্বংস ফ্রান্সের ঐতিহাসিক সিটি হল

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স। আর সেই বিক্ষোভের...

হুতিদের ঠেকাতে আবারও কাছাকাছি সৌদি-আমিরাত, নতুন মোড় নিতে পারে ইয়েমেন যুদ্ধ

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে আবারও একসঙ্গে কাজ...

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশের...

Related Articles

spot_imgspot_img