ফ্রান্সের সঙ্গে ‘ওয়ান ইন, ওয়ান আউট’ অভিবাসন চুক্তি বন্ধ করল যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানোর জন্য দেশটির সঙ্গে চালু করা ‘ওয়ান ইন, ওয়ান আউট’ পাইলট স্কিমে নতুন আবেদন প্রক্রিয়া বন্ধ করেছে যুক্তরাজ্য সরকার।

২০২৫ সালের আগস্টে চালু হওয়া এই ব্যবস্থায়, যোগ্য কিছু ছোট নৌকা-আসা ব্যক্তিকে ফ্রান্সে ফেরত পাঠানোর বিনিময়ে সমসংখ্যক ব্যক্তিকে বৈধ পথে যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়ার কথা ছিল। তাদের পরিচয়, নিরাপত্তা ও যোগ্যতা যাচাইয়ের পর যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হতো।

তবে এক বছরের বেশি সময় পরও এই ব্যবস্থায় ফেরত পাঠানোর সংখ্যা প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় ১,০৮৭ জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে এবং ১,১১৭ জনকে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে নেওয়া হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আর কোনো কেস এই পাইলটের আওতায় প্রক্রিয়া করা হচ্ছে না। তবে ইতোমধ্যে আটক থাকা ব্যক্তিদের ফেরত পাঠাতে আগামী কয়েক সপ্তাহে ফ্লাইট চলবে।

সরকার বলছে, এই পাইলট প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাজ্যে থাকার বৈধ অধিকার নেই—এমন ছোট নৌকা-আসা ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এর আগে Home Secretary Shabana Mahmood জানিয়েছিলেন, প্রকল্পটি চালু রাখতে গিয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রতি সপ্তাহে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে ফ্রান্সের ব্যবস্থায় ফেরত পাঠানো।

অন্যদিকে, ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি থেকে বেরিয়ে আসার শর্ত নিয়ে তারা যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করছে।

তবে চ্যানেল পারাপারের সামগ্রিক সংখ্যা নিয়ে সরকারের দাবি, চলতি বছর পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকারি বক্তব্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১৯,১৩৫ জন ছোট নৌকায় চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে এসেছে—২০২৫ সালের একই সময়ের ৩২,১৮৮ জনের তুলনায় ৪২ শতাংশ কম।

তবে ‘ওয়ান ইন, ওয়ান আউট’ প্রকল্প বন্ধ হলেও যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে ছোট নৌকায় পারাপার ঠেকাতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

এখন নজর থাকবে—এই পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাজ্য কত দ্রুত ছোট নৌকায় আসা ব্যক্তিদের ফেরত পাঠানোর নতুন ব্যবস্থা কার্যকর করতে পারে।

সূত্র: বিবিসি

সপ্তাহের সেরা আলোচিত খবর

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ক্যাম্প ছাড়লেন,বললেন ‘সত্য’ জানাবেন যথাসময়ে

পর্তুগাল জাতীয় দলকে ঘিরে হঠাৎই তৈরি হয়েছে নতুন নাটক।...

অভিবাসন চাপ মোকাবিলায় ইউরোপীয় কমিশনের পাঁচ দফা পরিকল্পনা

বড় আকারের অনিয়মিত অভিবাসনের চাপ মোকাবিলা এবং ইউরোপীয় ইউনিয়নের...

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত...

২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে এনসিপি

দেশের ২৭৬টি উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করেছে জাতীয়...

RAF Fairford ঘটনায় ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের RAF Fairford বিমানঘাঁটির কাছে সন্দেহজনক কর্মকাণ্ডের ঘটনায় ইরানের...

Related Articles

spot_imgspot_img