সিলেটে আরও দুই শিশুর মৃত্যু, বাড়ছে হাম পরিস্থিতির উদ্বেগ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিশু ইউনিট ও ৫ শয্যার আইসিইউ চালু করা হয়েছে।

মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সাত মাস বয়সী ইকরা জান্নাত। সে নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা। অন্যজন ১০ মাস বয়সী মারওয়ান হোসেন, যার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার লামা ডিস্কোবারি গ্রামে। তারা দুজনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, এ বছর ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগের ১৪৭ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৭৩ জন। এছাড়া সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছে। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে রুবেলাও শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৫৪ শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩০ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ জন রয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল ও কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নতুন রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২৮৯ শিশু

রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিশু ইউনিট চালু করা হয়েছে। পাশাপাশি গুরুতর রোগীদের জন্য ৫ শয্যার নতুন আইসিইউ সেন্টারও চালু করা হয়েছে

সপ্তাহের সেরা আলোচিত খবর

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম নিয়ে জোর আলোচনা, আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে...

NHS Will ‘Collapse’ Without Social Care Reform, Warns PM Andy Burnham

UK Prime Minister Andy Burnham has warned that the...

Burnham Signals ‘Big Decisions’ on Fairer Council Tax Reform

UK Prime Minister Andy Burnham has said his government...

Burnham Says He Will Oppose Trump if UK Interests Require It

UK Prime Minister Andy Burnham has said he is...

বার্নহামের ‘নম্বর ১০ নর্থ’ উদ্যোগের খরচ নিয়ে সমালোচনা, লন্ডনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির জবাব প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম উত্তর ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন...

Related Articles

spot_imgspot_img