কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বিজিবি।

শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক।

শনিবার দুপুরে কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় এবং সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সচেতন করা হচ্ছে।

মোশারফ হোসেন, কুষ্টিয়া, চ্যানেল এস

সপ্তাহের সেরা আলোচিত খবর

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮, প্রাণ গেছে সন্দেহভাজন হামলাকারীরও

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত...

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত অনেকে; ফ্লাইট চলাচল ব্যাহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের...

পুতিনের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে আসছে রাশিয়ার ১৮ লাখ টন ডিজেল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে চুক্তির...

মায়ের গর্ভেই শিশুর ফুসফুসের টিউমার ধ্বংস, অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসায় নতুন সম্ভাবনা

মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শিশুর ফুসফুসের বিপজ্জনক টিউমার সংকুচিত...

পশ্চিমবঙ্গে পাঁচ মাসে ২,৪৫৬ ধর্ষণ ও ৬০০ খুনের অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য তৃণমূল-বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রথম...

Related Articles

spot_imgspot_img