অপহরণ ও ধর্ষণ মামলায় আলী আহমদের যাবজ্জীবন

সুনামগঞ্জের আলোচিত অপহরণ ও ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের বাসিন্দা আলী আহমদ (৫৩)।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের এপ্রিলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক তরুণীর বাড়িতে ধান কাটার শ্রমিক হিসেবে যান আলী আহমদ। ওই সময় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে আলীকে বাড়ি থেকে চলে যেতে বলেন।

পরে একই বছরের ১৪ জুন ওই তরুণী বাড়ি থেকে বের হলে সুনামগঞ্জ-সিলেট সড়কের পঞ্চগ্রাম এলাকায় তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, আলী আহমদ ও তার সহযোগীরা ওই তরুণীকে সিলেটের কানাইঘাট উপজেলার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়

পরবর্তীতে পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় তরুণীকে উদ্ধার করেন। ঘটনার কয়েকদিন পর ভুক্তভোগীর পরিবার থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামছুর রহমান বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি আইনের শাসনের একটি উদাহরণ।

সপ্তাহের সেরা আলোচিত খবর

ওমানকে কেন ‘উড়িয়ে’ দিতে চান ট্রাম্প, খোদ ওয়াশিংটনেও বিস্ময়

মধ্যপ্রাচ্যের অন্যতম পুরোনো ও ঘনিষ্ঠ মিত্র দেশ ওমানকে বোমা...

Trump says US “not satisfied” with Iran deal as tensions continue

US President Donald Trump has said he is “not...

Electrical Fault Sparks Massive Golders Green Supermarket Blaze

A major fire broke out at a supermarket beneath...

Related Articles

spot_imgspot_img