কুষ্টিয়ায় লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

কুষ্টিয়ায় লালন আখড়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “রোববার সন্ধ্যায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফকির লালন শাহের মাজারে এসেছিলেন বলে শুনেছি। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে এইমাত্র খবর পেয়েছি।”

এনসিপির মিডিয়া টিমের নেতা ইয়াসির আরাফাত বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গেলে গাড়িতে হামলার ঘটনা ঘটে। নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইট নিক্ষেপ করার পর তার হাতে লেগেছে। তিনিসহ তিনজন আহত হয়েছেন।”

পুলিশ ও স্থানীয় এনসিপি নেতারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মূলত লালন আখড়া দেখতে গিয়েছিলেন। আখড়াবাড়িতে প্রবেশের সময় হঠাৎ করেই কিছু লোক গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

একটি ভিডিওতে হামলার পর নেতকার্মীদের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে দূরে সরিয়ে নিতে দেখা যায়।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে ঠিক কী কারণে কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।”
তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এখনও এ বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেননি।”

মোশারফ হোসেন, কুষ্টিয়া

সপ্তাহের সেরা আলোচিত খবর

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদারের...

মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার বলেছিলেন, ‘আমি কাল থাকব কি না, জানি না’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র...

দিল্লিতে ধরনা থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে...

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ, অবরুদ্ধ শত শত স্কুল

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ আরও তীব্র হয়েছে। দীর্ঘ কর্মঘণ্টা, শিক্ষক...

Related Articles

spot_imgspot_img