গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। কমিউনিটির ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. খাইরুজ্জামান বলেন, কমিউনিটির উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমবি-র চেয়ারম্যান মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার হাই কমিশনার যুবায়ের হোসেন, ব্রিটিশ পার্লামেন্টের এমপি আফজাল খান, কাউন্সিলর আবিদ সোহান, উপদেষ্টা মো. নাসির লোকমান চৌধুরী এবং লুৎফুর রহমান।
বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সহযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




