লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পিরোজপুরে পূবালী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

“লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ক পূবালী ব্যাংক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমরজিৎ হাওলাদার।

ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিরোজপুর পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার উৎপল কুমার কবিরাজ, এডিসি সুমন কৃষ্ণ হালদার এবং জুনিয়র অফিসার অনিক রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক সেবা নিশ্চিত করা সম্ভব। তরুণ প্রজন্মকে ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বক্তারা।

এ সময় সভায় মোবাইল ব্যাংকিং, অনলাইন ট্রানজেকশন, কিউআর কোড পেমেন্ট, ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

সপ্তাহের সেরা আলোচিত খবর

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম নিয়ে জোর আলোচনা, আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে...

NHS Will ‘Collapse’ Without Social Care Reform, Warns PM Andy Burnham

UK Prime Minister Andy Burnham has warned that the...

Burnham Signals ‘Big Decisions’ on Fairer Council Tax Reform

UK Prime Minister Andy Burnham has said his government...

Burnham Says He Will Oppose Trump if UK Interests Require It

UK Prime Minister Andy Burnham has said he is...

বার্নহামের ‘নম্বর ১০ নর্থ’ উদ্যোগের খরচ নিয়ে সমালোচনা, লন্ডনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির জবাব প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম উত্তর ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন...

Related Articles

spot_imgspot_img