বিএনপির বেপরোয়া ক্যাডার বাহিনী নিজেদের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম

বিএনপির ছত্রচ্ছায়ায় থাকা ক্যাডার বাহিনী নিজেদের দলের লোকদেরও হত্যা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক চোরাচালান ও রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

বুধবার রাজবাড়ীতে এনসিপির ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের নেতাদের সঙ্গে সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেদের দলের লোকেরাই নিজেদের লোকদের হত্যা করছে। এসব ঘটনার বিচার হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় বিচারব্যবস্থা ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে থেকে যাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ছত্রচ্ছায়ায় থাকা ক্যাডাররা সাধারণ মানুষের ওপরও নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।

‘আরেকটি ফ্যাসিবাদ মোকাবিলা করতে চাই না’

সরকারকে ছাড় দেওয়ার পরিণতি নিয়ে সতর্ক করে এনসিপি নেতা বলেন, সরকারকে জবাবদিহির বাইরে রাখা হলে দেশে আবারও ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, আরও ১ হাজার ৪০০ মানুষের জীবন দিয়ে নতুন করে কোনো ফ্যাসিবাদ উৎখাতের পরিস্থিতি তাঁরা চান না।

‘বাংলাদেশ মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও শক্তিশালী অবস্থান প্রত্যাশা করেছিলেন। কিন্তু আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশে মাদকের একাধিক স্পট চিহ্নিত হলেও সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁর ভাষায়, বাংলাদেশ মাফিয়া স্টেটে পরিণত হয়েছে, যেখানে একদিকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র রয়েছে, অন্যদিকে রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যাচ্ছে।

মাদক চোরাচালান বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার মাদকের গডফাদার, চোরাচালান চক্র ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করছে না। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মাদক নির্মূল করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

কক্সবাজার থেকে দেশের বড় অংশের মাদক চোরাচালান হয় উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকাতেই মাদক চোরাচালান বন্ধ করতে পারছেন না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েক শ মানুষ নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন ক্রমাগত দলীয়করণের শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা কঠিন বলে মনে করেন এনসিপির এই নেতা।

মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সপ্তাহের সেরা আলোচিত খবর

Audio Reveals Exchanges Between Spanish Train Operators and Drivers Moments Before Deadly Crash

Leaked recordings of conversations between train drivers and a...

Burnham Says He Wants to Cut Welfare Bill ‘As Soon as We Possibly Can’

Andy Burnham has said he wants to reduce the...

পেশাগত দক্ষতা ও মানসম্মত সাংবাদিকতা নিশ্চিতে চ্যানেল এসের দিনব্যাপী কর্মশালা

কমিউনিটির প্রত্যাশা পূরণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার মানোন্নয়নের...

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত...

‘প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের পকেটে সবসময় ফিরতি ফ্লাইটের টিকিট থাকে’: হাসনাত আবদুল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে থাকা ব্যক্তিদের দ্বৈত নাগরিকত্ব, বিদেশি...

Related Articles

spot_imgspot_img