সিলেটে ইসলামি ব্যাংকের গ্রাহকের হিসাব থেকে টাকা স্থানান্তরের অভিযোগ

সিলেটে ইসলামি ব্যাংকের এক গ্রাহকের হিসাব থেকে অনুমতি ছাড়াই টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, কোনো ধরনের মোবাইল বা অ্যাপস হ্যাক ছাড়াই তাঁর অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের হিসাবে ১ লাখ ৪৭ হাজার টাকা পাঠানো হয়েছে।

অভিযোগকারী মাজেদ আহমদ শহরতলীর শাহপরান এলাকার বাহুবলের বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি সোমবার ইসলামি ব্যাংকের শাহপরান শাখা ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে ব্যাংকের নির্বাহী পরিচালকের কাছেও অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৩ মে তাঁর ইসলামি ব্যাংক হিসাব থেকে সেলফিন অ্যাপসের মাধ্যমে অন্য একটি ব্যাংক হিসাবে মোট ১ লাখ ৪৭ হাজার টাকা স্থানান্তর করা হয়। তবে তিনি নিজে কোনো লেনদেন করেননি এবং কাউকে এ ধরনের অনুমতিও দেননি বলে দাবি করেছেন।

মাজেদ আহমদের ভাষ্য, তাঁর মোবাইল ফোন বা ব্যাংকিং অ্যাপস হ্যাক হয়নি। তিন ধাপে টাকা স্থানান্তর করা হলেও কোনো ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসেনি। শুধু একটি পিন নম্বর সংক্রান্ত বার্তা পেয়েছেন বলে জানান তিনি।

ব্যাংক হিসাবের বিবরণ অনুযায়ী, ৫০ হাজার টাকা করে দুইবার এবং ৪৭ হাজার টাকা একবার স্থানান্তর করা হয়। অর্থগুলো ডাচ্-বাংলা ব্যাংকের ‘জান্নাত এন্টারপ্রাইজ’ নামে একটি হিসাবে পাঠানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইসলামি ব্যাংকের শাহপরান শাখার ব্যবস্থাপক আশরাফ উদ্দিন বলেন, গ্রাহকের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে। তিনি বলেন, কীভাবে টাকা স্থানান্তর হয়েছে, সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এর আগে চলতি বছরের মার্চে সিলেটে ব্র্যাক ব্যাংকের এক গ্রাহকও অ্যাপস ব্যবহার করে তাঁর হিসাব থেকে প্রায় তিন লাখ টাকা স্থানান্তরের অভিযোগ তুলেছিলেন। ওই ঘটনায় ভুক্তভোগী সংবাদ সম্মেলনও করেছিলেন।

সপ্তাহের সেরা আলোচিত খবর

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম নিয়ে জোর আলোচনা, আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে...

NHS Will ‘Collapse’ Without Social Care Reform, Warns PM Andy Burnham

UK Prime Minister Andy Burnham has warned that the...

Burnham Signals ‘Big Decisions’ on Fairer Council Tax Reform

UK Prime Minister Andy Burnham has said his government...

Burnham Says He Will Oppose Trump if UK Interests Require It

UK Prime Minister Andy Burnham has said he is...

বার্নহামের ‘নম্বর ১০ নর্থ’ উদ্যোগের খরচ নিয়ে সমালোচনা, লন্ডনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির জবাব প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম উত্তর ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন...

Related Articles

spot_imgspot_img