জকিগঞ্জে ৬০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার

জকিগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে ৬০০ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এ কর্মসূচিতে অংশ নিতে আবেদন করা কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে এ লটারির আয়োজন করা হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশ্যভাবে লটারি কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে মোট ১ হাজার ৩০৭ জন কৃষক আবেদন করেছিলেন। পরে ইউনিয়নভিত্তিক উৎপাদন ও চাষাবাদের পরিমাণ বিবেচনায় কোটা নির্ধারণ করে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।

সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

নির্বাচিত কৃষকদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্ধারিত সংখ্যক আবেদনকারীকে সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে বারহাল ইউনিয়ন থেকে ৩০ জন, বীরশ্রী থেকে ৩৫ জন, কাজলসার থেকে ২৬ জন, খলাছড়া থেকে ৩০ জন এবং মানিকপুর ইউনিয়ন থেকে ৩৮ জন কৃষক নির্বাচিত হয়েছেন। এছাড়া পৌরসভা এলাকা থেকেও ১২ জন কৃষক সুযোগ পেয়েছেন।

সভায় বক্তারা বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের ফলে তারা আর্থিকভাবে লাভবান হবেন এবং খাদ্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। নির্বাচিত কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহের আহ্বান জানানো হয়।

সপ্তাহের সেরা আলোচিত খবর

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম নিয়ে জোর আলোচনা, আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে...

NHS Will ‘Collapse’ Without Social Care Reform, Warns PM Andy Burnham

UK Prime Minister Andy Burnham has warned that the...

Burnham Signals ‘Big Decisions’ on Fairer Council Tax Reform

UK Prime Minister Andy Burnham has said his government...

Burnham Says He Will Oppose Trump if UK Interests Require It

UK Prime Minister Andy Burnham has said he is...

বার্নহামের ‘নম্বর ১০ নর্থ’ উদ্যোগের খরচ নিয়ে সমালোচনা, লন্ডনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির জবাব প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম উত্তর ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন...

Related Articles

spot_imgspot_img