গফরগাঁওয়ে ফুটবল ফাইনালে প্রতিমন্ত্রী, শিগগিরই জাতীয় দলের কোচ নিয়োগের ইঙ্গিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, আগামী দু-এক দিনের মধ্যেই জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। কোচ নিয়োগের জন্য প্রস্তুত করা শর্টলিস্ট সম্পর্কেও তিনি অবগত রয়েছেন। দেশের ফুটবলের উন্নয়ন ও প্রয়োজন বিবেচনায় রেখেই যোগ্য কোচ নির্বাচন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সাবেক ফুটবলার হিসেবে দেশের মানুষের ফুটবল নিয়ে আবেগ ও প্রত্যাশার বিষয়টি তিনি ভালোভাবে উপলব্ধি করেন। তাই দর্শকদের চাহিদা, অতীত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, বাংলাদেশের ফুটবলকে সবচেয়ে বেশি এগিয়ে নিতে পারবেন—এমন ব্যক্তিকেই কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে বাফুফের সঙ্গে সমন্বয় করে সরকার ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।

ফাইনাল খেলায় গফরগাঁওয়ের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সপ্তাহের সেরা আলোচিত খবর

ওমানকে কেন ‘উড়িয়ে’ দিতে চান ট্রাম্প, খোদ ওয়াশিংটনেও বিস্ময়

মধ্যপ্রাচ্যের অন্যতম পুরোনো ও ঘনিষ্ঠ মিত্র দেশ ওমানকে বোমা...

Trump says US “not satisfied” with Iran deal as tensions continue

US President Donald Trump has said he is “not...

Electrical Fault Sparks Massive Golders Green Supermarket Blaze

A major fire broke out at a supermarket beneath...

Related Articles

spot_imgspot_img