ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে’র সাধারণ সভা ও নতুন নির্বাহী কমিটি ঘোষণা

গত শনিবার পূর্ব লন্ডনের একটি হলে ব্রিটিশ-বাংলাদেশি ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু বক্কর এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়খ আবুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আয়ুব খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ এবং আব্দুল মালিক।

সভায় ২০২৪-২০২৫ সেশনের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান এবং ট্রেজারার আতিক হোসাইন।

পরে ২০২৬-২০২৮ সেশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুহাম্মদ আখলু হোসাইনকে সভাপতি ঘোষণা করে ৯ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।

সপ্তাহের সেরা আলোচিত খবর

Related Articles

spot_imgspot_img