পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায় বাংলা মেলা ২০২৬ উদযাপন

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে, পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায় গত রবিবার গিল্ডহলে বাংলা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের প্রেসিডেন্ট কাজী আবু তাহের চৌধুরী মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেক্রেটারি আবু নাসের চৌধুরী রাহির তত্ত্বাবধানে আয়োজন পরিচালিত হয়। স্থানীয় নেতা ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আবদুল কাদিরসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেলায় ছিল বিভিন্ন ধরনের স্টল, শিশুদের রাইড, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কমিউনিটির অংশগ্রহণে নানা আয়োজন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটি ঘোষণা

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন...

গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা...

পূর্ব লন্ডনে ইস্ট ইয়র্কশায়ার এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গেট টুগেদার

ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়...

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বৈশাখী উৎসব...

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনের একটি রেস্টুরেন্টে ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভা...

Related Articles

spot_imgspot_img