দেশের ২৭৬টি উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
দলটির মুখ্য সংগঠক সারজিস আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা দুই মহানগর বাদে দেশের বাকি ১১টি মহানগরে মোট ৬১টি থানার মধ্যে ইতোমধ্যে ৩৪টি থানায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সারজিস আলম বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে এনসিপির। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০টি উপজেলাতেই আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি।
এর পাশাপাশি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যেও কাজ চলছে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।





