যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় জয়, রিফর্ম ইউকে দ্বিতীয় অবস্থানে

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত ভোটের পর মোট ৩৬টি কাউন্সিলের ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, লেবার পার্টি বড় জয় পেয়েছে এবং রিফর্ম ইউকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে কনজারভেটিভ পার্টি।

ঘোষিত ফল অনুযায়ী, রিফর্ম ইউকে পেয়েছে মোট ১ হাজার ৫৩ জন কাউন্সিলর। লেবার পার্টি পেয়েছে ১ হাজার ৬৮ জন কাউন্সিলর। লিবারেল ডেমোক্র্যাট পেয়েছে ৮৪৪ জন কাউন্সিলর, কনজারভেটিভ পেয়েছে ৮০১ জন। গ্রিন পার্টি পেয়েছে ৩৮৭ জন এবং স্বাধীন প্রার্থীরা ৪২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এছাড়া লন্ডনের পাঁচটি কাউন্সিলেও নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লুৎফর রহমান।

নিউহ্যাম কাউন্সিলে লেবার পার্টির ফরহাদ ইকবাল, হ্যাকনি কাউন্সিলে গ্রিন পার্টির প্রতিনিধি, এবং অন্যান্য কয়েকটি এলাকায় বিভিন্ন দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কনজারভেটিভ পার্টির ভেতরেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যেখানে কয়েকটি এলাকায় দলটি আগের তুলনায় কম আসন পেয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটি ঘোষণা

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন...

গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা...

পূর্ব লন্ডনে ইস্ট ইয়র্কশায়ার এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গেট টুগেদার

ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়...

পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায় বাংলা মেলা ২০২৬ উদযাপন

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে, পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায়...

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বৈশাখী উৎসব...

Related Articles

spot_imgspot_img