ঢাবি অ্যালামনাই ইউকে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকে-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার লন্ডনের এন্টারপ্রাইজ স্কুল হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল বাছিত চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন গৌসুল সুলতান, মারুফ চৌধুরী, এম এ রকিব, ইসমাইল হোসেন, এম এ কালাম এবং সৈয়দ হামিদুল হকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

Related Articles

spot_imgspot_img