১৭ মে মিল্টন কেইন্স পার্কে চ্যারিটি মেলা আয়োজন

আগামী ১৭ মে রবিবার দুপুর ১টা থেকে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স পার্কে একটি চ্যারিটি মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজন চলবে বিকেল পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, মেলার মূল লক্ষ্য হলো পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করা, বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মাঝে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া।

মেলায় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ, ঔষধি গাছ, মৌসুমি ফুল এবং বাগান বিষয়ক নানা সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি বাগান ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও থাকবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আয়োজন কমিউনিটির মানুষকে একত্রিত করার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জাফর সাদিক, যুবায়ের আহমেদ, হাবিবুর রহমান এবং মকসুদ আহমেদসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগ, বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটি ঘোষণা

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন...

গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা...

পূর্ব লন্ডনে ইস্ট ইয়র্কশায়ার এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গেট টুগেদার

ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়...

পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায় বাংলা মেলা ২০২৬ উদযাপন

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে, পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায়...

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বৈশাখী উৎসব...

Related Articles

spot_imgspot_img