নরসিংদীতে সড়ক নিরাপত্তায় বিআরটিএ’র ‘রোড শো’

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে নরসিংদীতে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রোড শো’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে বিআরটিএ নরসিংদী সার্কেলের উদ্যোগে এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘রোড শো’তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

এ সময় সড়ক শৃঙ্খলা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে চালক, মালিক, যাত্রী, পথচারী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন যানবাহনেও নিরাপত্তাবিষয়ক স্টিকার লাগানো হয়।

বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ বখতিয়ার উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে বিআরটিএ’র কর্মকর্তা, মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক ও মহাসড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নরসিংদীতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

ওমানকে কেন ‘উড়িয়ে’ দিতে চান ট্রাম্প, খোদ ওয়াশিংটনেও বিস্ময়

মধ্যপ্রাচ্যের অন্যতম পুরোনো ও ঘনিষ্ঠ মিত্র দেশ ওমানকে বোমা...

Trump says US “not satisfied” with Iran deal as tensions continue

US President Donald Trump has said he is “not...

Electrical Fault Sparks Massive Golders Green Supermarket Blaze

A major fire broke out at a supermarket beneath...

Related Articles

spot_imgspot_img