পূর্ব লন্ডনে ইস্ট ইয়র্কশায়ার এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গেট টুগেদার

ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং শিশু-কিশোরদের বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে ইস্ট ইয়র্কশায়ার এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব লন্ডনে একটি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে কাউন্সিলর, কমিউনিটি নেতা, আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহাতাসিন আলী এবং যৌথভাবে পরিচালনা করেন মাহমুদ হোসেন ও হুমায়ুন আহমেদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি প্রেসিডেন্ট এম জি কিবরিয়া, নুরুল আমিন তারেক, সারওয়ার হোসেন, আনসার হাবিব, আনোয়ার আলী জিতু, খসরু মিয়া সহ আরও অনেকে।

আয়োজকরা জানান, প্রবাসে নতুন প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং কমিউনিটির মধ্যে সম্প্রীতি বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য।

সপ্তাহের সেরা আলোচিত খবর

Related Articles

spot_imgspot_img