হজের গুরুত্ব ও প্রস্তুতি নিয়ে Channel S-এ সেমিনার অনুষ্ঠিত | Channel S

হজের পবিত্রতা, গুরুত্ব এবং হজের মাধ্যমে ব্যক্তিজীবনে আত্মশুদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে একটি হজ বিষয়ক সেমিনারের আয়োজন করেছে কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস।

সেমিনারে অংশ নিয়ে ইসলামিক স্কলাররা হজ পালনের ধর্মীয় তাৎপর্য, নিয়ম-কানুন এবং প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মানুষের আত্মিক উন্নয়ন ও নৈতিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

আলোচকরা আরও বলেন, হজ পালনের জন্য শারীরিক সক্ষমতা ও আর্থিক সামর্থ্য থাকা জরুরি। সক্ষম মুসলমানদের যথাযথ প্রস্তুতি নিয়ে হজ পালনের পরামর্শ দেন তারা।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং হজ সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্নোত্তর পর্বেও অংশগ্রহণ করেন।

সপ্তাহের সেরা আলোচিত খবর

Related Articles

spot_imgspot_img