সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বার্জেস হিলে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব কায়ুম মিয়া। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সৈয়দ শামীম আহমেদ এবং আসকার আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলিসন বেনেট। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মিলিক মিয়া চৌধুরী, নুরু ইসলাম, আব্দুস ওয়াহিদ, আব্দুল মজিদ নূর এবং মুজিব মিয়া।

বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। তারা ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।

সপ্তাহের সেরা আলোচিত খবর

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটি ঘোষণা

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন...

গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা...

পূর্ব লন্ডনে ইস্ট ইয়র্কশায়ার এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গেট টুগেদার

ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়...

পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায় বাংলা মেলা ২০২৬ উদযাপন

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে, পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায়...

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনের একটি রেস্টুরেন্টে ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভা...

Related Articles

spot_imgspot_img