বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনের পর ভোট গণনা শেষ হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রায় ১৪ বছর পর এই নির্বাচনে কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে লেবার পার্টি।
তবে স্থানীয় নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা ভালো ফলাফল করেছেন বলে জানা গেছে। একাধিক ওয়ার্ডে তারা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন এবং কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতাও জোরালো ছিল।
নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টরা জানান, ভোট গণনা ও ফলাফল ঘোষণার কাজ সম্পন্ন হয়েছে স্বচ্ছতার সঙ্গে।
বার্মিংহামের একজন নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ আতীকুর রহমান বলেন, এই নির্বাচনে বিভিন্ন কমিউনিটির অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং ভোটাররা স্থানীয় উন্নয়ন, সেবা ও নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়েছেন।





