যুক্তরাজ্যের গার্ডেনার্স সোসাইটি ইউকে ও গ্রিন কেয়ারার্স সোসাইটি ইউকের যৌথ উদ্যোগে গত রবিবার লন্ডনের মেইস ব্রুক পার্কে পঞ্চমবারের মতো একটি চ্যারিটি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি গার্ডেনাররা অংশ নেন। তারা নিজেদের উৎপাদিত গাছ, ফুল, বাগানের সরঞ্জাম ও বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি করেন। পাশাপাশি পারস্পরিক বিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি হয়।
আয়োজকরা জানান, প্রকৃতি, পরিবেশ এবং কমিউনিটি গার্ডেনিংকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে মেলাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
গ্রিন কেয়ারার্স সোসাইটি ইউকের প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুর রশিদ, সায়েদ সুমন, ডেইজি সায়েদ, আনোয়ার হক খান এবং শাকিল মুকুল।
তারা বলেন, বাংলাদেশি ঐতিহ্যবাহী সবজি ও ফুলের বীজ সংরক্ষণ, নতুন প্রজন্মকে বাগানচর্চায় উৎসাহিত করা এবং কমিউনিটিতে সবুজ পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।





