লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনের একটি রেস্টুরেন্টে ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের চেয়ারম্যান হিসেবে মালিক উদ্দিন, সাধারণ সম্পাদক পদে কামরুল আলম খান মাসুদ এবং কোষাধ্যক্ষ পদে আশরাফ আহমেদ হেলালকে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে লন্ডনসহ পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক ব্যবসায়ী ও কমিউনিটির সদস্যরা অংশ নেন। তারা স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, সমস্যার সমাধান এবং সংগঠনকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাবেন

সপ্তাহের সেরা আলোচিত খবর

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটি ঘোষণা

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন...

গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা...

পূর্ব লন্ডনে ইস্ট ইয়র্কশায়ার এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গেট টুগেদার

ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়...

পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায় বাংলা মেলা ২০২৬ উদযাপন

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে, পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সহযোগিতায়...

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বৈশাখী উৎসব...

Related Articles

spot_imgspot_img