যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গ্রেটার শ্রীহট্ট এনআরবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা অনলাইন কনফারেন্সসহ সরাসরি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের কনভেনর কাজী আসাদুর রহমান আখতার সভাপতিত্ব করেন। যৌথ সঞ্চালনায় ছিলেন এমএমএইচ কামাল ও এমজি কিবরিয়া। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলানা এনায়েত আল ইমরান।
সভায় বক্তব্য রাখেন মো. মাহবুবুল হক শেরিন, হারুন মিয়া, মোহাম্মদ হক শেখসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে দারছ মিয়া-কে সভাপতি, ময়নুল হোসাইন-কে সাধারণ সম্পাদক এবং সেলিম উদ্দিন-কে কোষাধ্যক্ষ ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।





