নরসিংদীতে সড়ক নিরাপত্তায় বিআরটিএ’র ‘রোড শো’

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে নরসিংদীতে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রোড শো’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে বিআরটিএ নরসিংদী সার্কেলের উদ্যোগে এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘রোড শো’তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

এ সময় সড়ক শৃঙ্খলা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে চালক, মালিক, যাত্রী, পথচারী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন যানবাহনেও নিরাপত্তাবিষয়ক স্টিকার লাগানো হয়।

বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ বখতিয়ার উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে বিআরটিএ’র কর্মকর্তা, মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক ও মহাসড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নরসিংদীতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

সপ্তাহের সেরা আলোচিত খবর

UK net migration drops to 171,000, nearly half of 2024 level

Net migration to the UK fell to 171,000 in...

Cheaper Theme Park Tickets and Children’s Meals as UK Cuts VAT for Summer

Families in the UK are set to benefit from...

Iran’s New Supreme Leader Orders Enriched Uranium to Stay in Country

Iran’s newly appointed Supreme Leader Mojtaba Khamenei has ordered...

ইরানের ইউরেনিয়াম বিদেশে যাবে না, কঠোর বার্তা নতুন সুপ্রিম লিডারের

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশটির ভেতরেই রাখতে নির্দেশ দিয়েছেন নতুন...

হজের গুরুত্ব ও প্রস্তুতি নিয়ে Channel S-এ সেমিনার অনুষ্ঠিত | Channel S

হজের পবিত্রতা, গুরুত্ব এবং হজের মাধ্যমে ব্যক্তিজীবনে আত্মশুদ্ধির বিভিন্ন...

Related Articles

spot_imgspot_img